বাংলানিউজমেইল
জাতীয়

আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন


নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ডাকা অবরোধ, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারা দেশে ১৫৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকাসহ সারাদেশে ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা এটি কার্যকর থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বুধবার থেকে ফের বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। ভোর ৬টা থেকে দলটির এ অবরোধ কর্মসূচি শুরু হয়। অবরোধ চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।

Related posts

২৬-২৭ টাকায় আলু বিক্রি নিশ্চিত করতে ডিসিদের নির্দেশ

bangladmin

রেলওয়ের ১ দশমিক ২ একর জমি দখলমুক্ত

bangladmin

পণ্য বাজার নিয়ন্ত্রণে কাজ করছি: স্বরাষ্ট্রমন্ত্রী

bangladmin

নারীকে পেছনে রেখে সমাজ এগিয়ে যেতে পারে না: দীপু মনি

bangladmin

উত্তরা থেকে টঙ্গি পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের সমীক্ষা চলছে : সেতুমন্ত্রী

bangladmin

গ্যাস-বিদ্যুৎ বিলে বাড়তি সময় ও ঋণের কিস্তি স্থগিত চায় চট্টগ্রাম চেম্বার

bangladmin

Leave a Comment