বাংলানিউজমেইল
জাতীয়

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করার লক্ষ্যে কাজ করছে ইসি

ময়মনসিংহ প্রতিনিধি :

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করার লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি বলেন, ‘সবদলকে নির্বাচনে আসার অনুরোধ জানানোর পরেও বিএনপি না আসায় নির্বাচনে প্রভাব পরবে না। অন্যান্য দেশ চায় বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। আমরাও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করার লক্ষ্যে কাজ করছি। তা ইতিমধ্যেই সকলে বুঝতে পারছেন। নির্বাচনকে অবাধ করার লক্ষ্যে বেশ কয়েকটি দল চেয়েছিল প্রশাসনে রদবদল। তার প্রেক্ষিতেই বদলী কার্যক্রম শুরু হয়েছে।’

আজ মঙ্গলবার ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ভোটারদের ভালো উপস্থিতি থাকবে বলে আশাপ্রকাশ করে তিনি বলেন, নির্বাচনে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হয়তো থাকবে সেনাবাহিনীও। নির্বাচনের পরিবেশ দেখে বিদেশিরা সন্তুষ্ট। নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই। বরং নির্বাচন কমিশনের চাপে আছে অন্যরা। সকল প্রার্থীদের সমান নিরাপত্তা দিতে নির্দেশনা দেয়া হয়েছে। ভোটারদের উপস্থিতি বাড়াতে প্রার্থীদের এগিয়ে আসতে হবে। তাদের মেনোফেস্টো দিয়ে ভোটারেদের ভোটকেন্দ্র নিয়ে আসতে হবে। কোন প্রার্থী হয়রানির আশংকা করলে রিটার্নিং কিংবা সহকারী রিটার্নিং অফিসারকে জানালেই তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমাদের দায়িত্ব হলো ভোটের পরিবেশ শান্তিপূর্ণ করে দেয়া। ভোটারা যেন অবাধে ভোট দিতে পারে। এজন্য যা যা করা দরকার তাই করে দেয়া হবে। ভোটের শান্তিপূর্ণ পরিবেশ কেউ নষ্ট করতে পারবে না’। এসময় বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁঞা, র‌্যাব-১৪ এর প্রধান অতিরিক্ত ডিআইজি মুহিবুল ইসলাম খানসহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related posts

তেজগাঁওয়ে ট্রেনে নাশকতাকারীরা চিহ্নিত, দ্রুত গ্রেপ্তার: ডিবি প্রধান

bangladmin

১৮ প্রার্থীর সম্পদ ১০০ কোটি টাকার বেশি: টিআইবি

bangladmin

ভোটের সময় ১৩ দিন মাঠে সেনাবাহিনী চায় ইসি

bangladmin

জোর করে নির্বাচনে আনা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

bangladmin

পুলিশের প্রতি সরকারের এই মুহুর্তে কোনো নির্দেশনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

bangladmin

সচিবালয়ের সামনে আবারও অব্যাহতি পাওয়া এসআইদের অবস্থান

bangladmin

Leave a Comment