বাংলানিউজমেইল
জাতীয়

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মণি’র ৮৫তম জন্মদিন আজ


নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮৫তম জন্মদিন আজ।

তিনি ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম সামছুন্নেছা আরা আরজু মণিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা।

ষাটের দশকে সামরিক শাসনবিরোধী ছাত্র আন্দোলনে শেখ মণি সাহসী নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন।

বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালে তিনি যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশে যুব রাজনীতির সূচনা করেন।

শেখ ফজলুল হক মণি ১৯৬২-৬৩ সালের মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি দৈনিক বাংলার বাণী, বাংলাদেশ টাইমস এবং বিনোদন পত্রিকা সাপ্তাহিক সিনেমার সম্পাদক ছিলেন।

শেখ ফজলুল হক মণি ঢাকা নবকুমার ইনস্টিটিউট থেকে মাধ্যমিক ও জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ১৯৬০ সালে বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। পাকিস্তানের দোসর মোনায়েম সরকার তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএ ডিগ্রি কেড়ে নেয়।

যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ মণির জন্মদিন উপলক্ষে সংগঠনটি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্য রয়েছে আজ সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে শহীদ শেখ ফজলুল হক মণিসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত।

এছাড়াও, শেখ মণি’র জন্মদিন উপলক্ষে আওয়ামী যুবলীগের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। সভাপতিত্ব করবেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

Related posts

দুর্নীতি বাদ দিয়ে উন্নয়ন করা কঠিন: স্থানীয় সরকারমন্ত্রী

bangladmin

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৭৪৩

bangladmin

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর জার্মানি যাত্রা

bangladmin

চাঁপাইনবাবগঞ্জে লোডশেডিং বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

bangladmin

ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৯১

bangladmin

ফখরুলই রাষ্ট্রপতি হচ্ছেন,  ভারপ্রপ্ত মহাসচিব রিজভী

bangladmin

Leave a Comment