বাংলানিউজমেইল
জাতীয়

উপকূল অতিক্রম করে দুর্বল ঘূর্ণিঝড় মিধিলি, কমল সতর্ক সংকেত


নিজস্ব প্রতিবেদক :

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’ বাংলাদেশের উপকূল অঞ্চল অতিক্রম করে দুর্বল হয়ে গেছে। এটি এখন গভীর নিম্নচাপ আকারে পটুয়াখালী এলাকায় অবস্থান করছে। এতে মোংলা, পায়রা, চট্টগ্রাম ও কক্সবাজারের বিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মিধিলি উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে আজ বিকেল ৩টায় উপকূল অতিক্রম করেছে। ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে বর্তমানে পটুয়াখালী ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

এটি স্থলভাগের আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সাত নম্বর বিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ছয় নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিশেষ সতর্ক বার্তায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Related posts

পাক সেনাবাহিনী বাংলাদেশে প্রশিক্ষণ দিতে আসার খবর ভিত্তিহীন: আইএসপিআর

bangladmin

ভারত থেকে আলু আমদানি করা ছাড়া উপায় ছিল না: বাণিজ্য উপদেষ্টা

bangladmin

১৯ দিনে এলো ১৫ হাজার কোটি টাকা রেমিট্যান্স

bangladmin

একনেকে ১৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

bangladmin

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কাল

bangladmin

দুদকের ঘাড়ে বন্দুক রেখে দায়মুক্তি : রাজস্ব কর্মকর্তা বেলাল হোসাইন রাজস্ব লোপাট করেই শতকোটি টাকার মালিক

bangladmin

Leave a Comment