বাংলানিউজমেইল
জাতীয়

শ্রমিক বিক্ষোভে উত্তাল মিরপুর

নিজস্ব প্রতিবেদক

বেতন বৃদ্ধি ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে রাজধানীর মিরপুর এলাকায় সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।

বুধবার (১ নভেম্বর) মিরপুর ১ নম্বরের মূল সড়কে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের অবস্থান করতে দেখা যায়।

মিরপুর ১ নম্বর এলাকা ছাড়াও ১০, ১১, ১৩ ও ১৪ নম্বর এলাকায় শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া গেছে। লাঠিসোঁটা হাতে অবস্থান নিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা। এসময় বন্ধ হয়ে যায় যানচলাচল।

সরেজমিনে দেখা যায়, লাঠি হাতে কয়েকশ শ্রমিক মিরপুর ১ নম্বর গোলচত্বরে অবস্থান করছেন। টেকনিক্যাল থেকে আসা সব ধরনের যানবাহন ঘুরিয়ে দিচ্ছেন তারা। শ্রমিক আন্দোলনের ভয়ে আশপাশের ব্যবসায়ীরাও তাদের দোকানপাট বন্ধ করে দিয়েছেন।

ক্ষোভ প্রকাশ করে এক শ্রমিক বলেন, অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। পুলিশ কেন এর বিরুদ্ধে ব্যবস্থা নিলো না? পুলিশের সহায়তায় ক্ষমতাসীনরা নিরীহ শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে।

পোশাক কারখানা এপিলিয়ন’র এক শ্রমিক নাম প্রকাশ না করে বলেন, আমি গত ১১ বছর ধরে মেশিন অপারেটর হিসেবে কাজ করছি। বর্তমানে আমার বেতন ১০ হাজার ৭০০ টাকা। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ করি। আমার দুই সন্তানকে ঘরে রেখে কাজে আসি। এই টাকায় আমার মাসের ১৫ দিনও চলে না।

তিনি আরও বলেন, যদি বেতন বাড়াতে সমস্যা হয় তাহলে নিত্যপণ্যের দাম কমানো হোক। বাসা ভাড়া কমানো হোক। আমরা যে টাকা বেতন পাই তা দিয়ে যে সারা মাস চলতে পারি সেই ব্যবস্থা করা হোক।

এর আগে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত পোশাক শ্রমিকরা মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেয়। সেসময় ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে সকাল ৯টায় মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে ১৪ নম্বরের দিকে চলে যায় তারা। এ সময় কয়েকটি গার্মেন্টসের ফটক ভাঙচুর করতে দেখা যায় শ্রমিকদের।

Related posts

আগামীকাল পীরগঞ্জে যাচ্ছেন শেখ হাসিনা

bangladmin

আগামী সপ্তাহের শুরুতে হালকা বৃষ্টির আভাস

bangladmin

বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে কলম ধরুন : তথ্যমন্ত্রী

bangladmin

আঠারোর নির্বাচনের এসপিদেরও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: আসিফ মাহমুদ

bangladmin

পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে ক’ওয়েলথ মহাসচিবের অভিনন্দন

bangladmin

সংখ্যায় নয়, ভালো চিকিৎসক হওয়ার দিকে জোর দিয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

bangladmin

Leave a Comment