বাংলানিউজমেইল

দুই দিনের সফরে ঢাকা আসছেন আইসিসি প্রধান

আগামীকাল রোববার দুই দিনের সফরে ঢাকা আসছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান গ্রেগ বার্কলে ।

শুক্রবার (২০ মে) রাতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ডিপিএল শিরোপা উদযাপন অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানান।

তিনি জানান, সফরকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠক করা ছাড়াও বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা দেখবেন।

নাজমুল হাসান পাপন বলেন, আইসিসি প্রধান বাংলাদেশে আসছেন। আমরাও তাকে স্বাগত জানিয়েছে। কোনো এজেন্ডা নিয়ে উনি আসছেন না। দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি মাঠে বসে দেখতে চান। একেবারেই ফরম্যাল সফর তার। নির্দিষ্ট কোনো কারণ নেই। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব।

ঢাকায় দুই দিনের সফর শেষে আইপিএলের প্লে-অফ ও ফাইনাল দেখতে ভারতে যাবেন তিনি।

Related posts

ইসিতে নিবন্ধন চেয়েছে ৯৮ দল

bangladmin

এফটিএ হচ্ছে ভারতসহ পাঁচ দেশের সঙ্গে

bangladmin

গভীর সংকটের মুখে শিল্প খাত

bangladmin

ছুটি নেওয়ার পরই তামিমের বিস্ফোরক সেঞ্চুরি

bangladmin

পাকিস্তানকে টপকে ওয়ানডে র‌্যাংকিংয়ে ছয় নম্বরে বাংলাদেশ

bangladmin

নিউজিল্যান্ডে আরও তিন দিন রুম কোয়ারেন্টিনে বাংলাদেশ

bangladmin

Leave a Comment