বাংলানিউজমেইল

ওয়েস্ট ইন্ডিজকে ১৪০ রানে আটকে দিলো বাংলাদেশ

অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে জাদুকরী বোলিং প্রদর্শনী দেখালো বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৪০ রানে বেঁধে ফেলেছে তারা। টানা দ্বিতীয় ম্যাচ জিততে টাইগ্রেসদের করতে হবে ১৪১ রান।

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। পাকিস্তানকে হারানোর ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ দল।

সেই ম্যাচের আত্মবিশ্বাস থেকেই আজকের ম্যাচে তারকাসমৃদ্ধ ক্যারিবীয় ব্যাটিং লাইনআপকে শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের নবম ওভারে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

ডানহাতি পেসার জাহানারা আলমের বলে কট বিহাইন্ড হন ১৭ রান করা নারী ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার দেয়ান্দ্র ডটিন। পাওয়ার প্লে’র ১০ ওভারে ১ উইকেটে মাত্র ৩৪ রান করতে পারে তারা। জাহানারার সঙ্গে দারুণ বোলিং করেন বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ণা।

পরবর্তী ৩০ ওভারে ক্যারিবীয় ব্যাটারদের রীতিমতো নাচিয়ে ছাড়েন চার স্পিনার সালমা খাতুন, রুমানা আহমেদ, নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন। এই ৩০ ওভারে মাত্র ৫৩ রানে আরও ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৪০ ওভারে স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৮৭ রান।

অবশ্য সপ্তম উইকেটের পতন ঘটেছিল দলীয় ৭০ রানের মাথায়। ক্যারিবীয় ইনিংসের ৩৬ ওভার শেষে সংগ্রহ ছিল ৭ উইকেটে ৭২ রান। সেখান থেকে শেষ ১৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৬৮ রান করে তারা। যা দলকে এনে দেয় বলার মতো সংগ্রহ।

Related posts

বিদ্যুৎ–গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে জানতে চায় আইএমএফ

bangladmin

বাইডেনের উপদেষ্টা পরিচয় দেয়া ব্যক্তি ইসরায়েলের এজেন্ট: তথ্যমন্ত্রী

bangladmin

ভারত উইন্ডিজের চেয়ে এগিয়ে বাংলাদেশ

bangladmin

সাকিব-রাব্বির ব্যাটে প্রোটিয়াদের বিশাল লক্ষ্য ছুড়ে দিলো বাংলাদেশ

bangladmin

সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছে বিসিবি

bangladmin

প্রথম চালানে ভারতে গেল আট হাজার কেজি ইলিশ

bangladmin

Leave a Comment