বাংলানিউজমেইল

হঠাৎ কেন মত বদলে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে রাজি সাকিব!

মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে চিঠি লিখেছিলেন সাকিব আল হাসান।

শুধু দক্ষিণ আফ্রিকা সফর নয়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়া হয় তাকে।

কিন্তু সেই বার্তার দুদিন পার না হতেই সিদ্ধান্ত বদল করলেন সাকিব নিজেই।  জানালেন, দক্ষিণ আফ্রিকা সফরে যেতে প্রস্তুত তিনি।  ক্রিকেটে নিজেকে এভেইলেবল বলে ঘোষণা দিলেন এ তারকা অলরাউন্ডার।

শনিবার দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন সাকিব।

বৈঠক শেষে বেলা সোয়া দুইটার দিকে সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি।

পাপন জানান, আগামীকাল (রোববার) রাতে দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন সাকিব।

এরইমধ্যে বাংলাদেশ দল তিন ভাগে শুক্রবার দক্ষিণ আফ্রিকায় উড়াল দিয়েছে। গতকাল বেলা ১১টায় প্রথম দলে আট সদস্য এবং রাত ১১টায় ঢাকা ছেড়েছে দ্বিতীয় ভাগের দলটি। শনিবার সকাল পৌনে ১১টায় যাত্রা করেছে শেষ দল। এই দলে টেস্ট ক্রিকেটাররা আছেন।

এর বাইরেও তিন সদস্যের একটি দল দক্ষিণ আফ্রিকা যাবে। তাদের সঙ্গেই সাকিব যাচ্ছেন সেখানে।

প্রসঙ্গত, সফরে বাংলাদেশ দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। ১৮ মার্চ সেঞ্চুরিয়ানে প্রথম ওয়ানডে, ২০ মার্চ জোহানেসবার্গে দ্বিতীয় এবং ২৩ মার্চ সেঞ্চুরিয়ানে তৃতীয় ওয়ানডে। ৩০ মার্চ ডারবানে প্রথম টেস্ট এবং ৭ এপ্রিল পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।

Related posts

খালেদা জিয়া নির্বাচনে দাঁড়াতে পারবেন কিনা পরীক্ষা করে দেখা হবে: সিইসি

bangladmin

বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল-ইংল্যান্ড, আর্জেন্টিনার কী হবে?

bangladmin

সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছে বিসিবি

bangladmin

বাংলাদেশে আসছেন সৌদি যুবরাজ, এলএনজি খাতে বিনিয়োগের আশ্বাস

bangladmin

আজ ১০০ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

bangladmin

চালের চাহিদার চেয়ে উৎপাদন বেশি, তবু চালের সংকট!

bangladmin

Leave a Comment