বাংলানিউজমেইল
জাতীয়

শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে হাজির করার নির্দেশ

অপরাধচিত্র প্রতিবেদক: গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের নতুন একটি মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ২।
আগামী ২৪ আগষ্ট তাদের হাজির করতে বলা হয়েছে। ১৭ আগস্ট সোমবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের বিচারক মঞ্জুরুল বাসিদ এ আদেশ দেন। আদালতে প্রসিকিউশনপক্ষে এ আবেদন ও শুনানি করেন প্রসিকিউটর এস এম মইনুল করিম।
শ্যামল দত্ত জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক। ফারজানা রুপা একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক। ইতোমধ্যে ২০১৩ সালে শাপলা চত্বর হত্যাকান্ডের মামলায় মোজম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই তিন সাংবাদিকদের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় উসকানি দেওয়ার অভিযোগ এনেছে প্রসিকিউশন।
তিনজনের মধ্যে শ্যামল দত্ত অভ্যূত্থানের সময় হত্যাকান্ডের মামলায় কারাগারে আছেন। ট্রাইব্যুনালের কোনো মামলায় প্রথম তাকে হাজির করা হচ্ছে বলে জানান, প্রসিকিউশনপক্ষের আইনজীবী মইনুল করিম। তিনি দেশ রূপান্তরকে বলেন, মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তিনজনকে হাজির করার জন্য আবেদন করা হয়েছিল। ট্রাইব্যুনাল ওই তারিখে (২৪ আগষ্ট) তাদের হাজির করতে নির্দেশ দিয়েছেন।

Related posts

মঙ্গলবার আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডার

bangladmin

বিএনপির ওপর অসন্তুষ্ট যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

bangladmin

চলতি মাসেই দেওয়া হবে সাড়ে ২৪ লাখ স্মার্টকার্ড

bangladmin

ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

bangladmin

নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা দিবে ডিএমপি

bangladmin

বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

bangladmin

Leave a Comment