বাংলানিউজমেইল

অবসরে পাঠানো হলো ৫৬ পুলিশ কর্মকর্তাকে

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশ পুলিশের ৭ সহকারী পুলিশ কমিশনার ও ৪৯ জন পরিদর্শকসহ মোট ৫৬ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে জনস্বার্থে এসব কর্মকর্তাকে অবসরে পাঠানো হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে অবসরে পাঠানো কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী অবসরজনিত সব সুযোগ-সুবিধা পাবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অবসরে পাঠানো ৪৯ জন পরিদর্শক পুলিশের বিভিন্ন জেলা পুলিশ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বিশেষ শাখা (এসবি), ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও রেলওয়ে পুলিশসহ গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করছিলেন।

সহকারী পুলিশ সুপার (এএসপি) পর্যায়ের সাত কর্মকর্তা হলেন র‍্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের এসি (পেট্রোল) মো. নুরুল মোস্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের এএসপি কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের এএসপি মো. সৈয়দুজ্জামান, র‍্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, আরআরএফ ঢাকার এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার এএসপি মো. রবিউল ইসলাম।

অবসরে পাঠানো ৪৯ জন পরিদর্শকের তালিকায় রয়েছেন মো. আবুল হোসেন, মো. কামরুল ইসলাম মোল্যা, মো. মুজিবুর রহমান, মোহা. জাবেদুল ইসলাম, মো. মজিবর রহমান, এ কে এম মিজানুল হক, মো. মীর মোশারফ হোসেন, মো. সফিকুল ইসলাম, মো. মনিরুজ্জামান (সিআইডি), মো. আজহারুল ইসলাম সরকার, মো. কামরুল ইসলাম (সাময়িক বরখাস্ত), এ এফ এম নাসিম, মো. মোফাজ্জেল হোসেন, মো. জিয়াউল মোর্শেদ, সুনীল কুমার কর্মকার, এ কে এম আজমল হুদা, স্বপন কুমার মজুমদার, মো. বেলায়েত হোসেন, মো. মেহেদী হাসান, মো. মনিরুজ্জামান (পিবিআই), মো. এনামুল হক, বেলালে উদ্দিন জাহাঙ্গীর, মো. বাবুল আকতার ও ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা।

তালিকায় আরও রয়েছেন— এম এ জলিল, কাজী সাহান হক, মো. মশিউর রহমান, মো. সিদ্দিকুর রহমান, মো. মাহমুদুল হক, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ সাহিদুর রহমান, বি এম ফরমান আলী, মো. রফিকুল ইসলাম, প্রলয় কুমার সাহা, মো. মিজানুর রহমান, কে এম আশরাফ উদ্দিন, মীর মো. নুরুল হুদা, নিবারণ চন্দ্র বর্মন (পিপিএম), এস এ মাসুদ পারভেজ, শেখ মো. গোলাম মোস্তফা, মো. মোস্তফা কামাল হায়দার, শাহ মো. হারুন অর রশীদ, খায়রুল ফজল, মো. ইসমাইল হোসেন, মো. এমদাদুল হক, সমীর চন্দ্র সূত্র ধর, মো. আখতারুজ্জামান প্রধান, মো. নান্নু মোল্লা এবং মো. জাকির রব্বানী।

Related posts

হবিগঞ্জে গ্যাস সরবরাহ শুরু

bangladmin

Jeff Flake: In a Democracy, There Can Be No Bystanders

bangladmin

European digital tax as big a threat as Brexit, Ministers fear

bangladmin

তারেক রহমানকে দিল্লিতে স্বাগত জানাতে প্রস্তুত মোদি সরকার

bangladmin

বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

bangladmin

নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

bangladmin