বাংলানিউজমেইল

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার

অপরাধচিত্র প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে এই সাক্ষাৎ হয়। ১০ আগস্ট দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।
এর আগে ৯ আগস্ট রোববার ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গ প্রশ্নে দীনেশ ত্রিবেদী বলেছিলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি অনেকবার তার বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও একইভাবে জনবান্ধব ব্যক্তি।’
হাইকমিশনার আরও যোগ করেন, ‘আমার মনে হচ্ছে, দুই দেশের দুই নেতার মধ্যে যখন আলোচনা হবে, তখন অনেক জটিল সমস্যারই সমাধান হয়ে যাবে। সমাধান তখনই সম্ভব যখন কথাবার্তা চালু থাকে।’
দুই দেশের বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ভারতীয় হাইকমিশনার অত্যন্ত আশাবাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরে উল্লেখ করেন, দুই প্রতিবেশী দেশের মানুষের মধ্যে আত্মিক সংযোগ রয়েছে।
তিনি বলেন, ‘আমার তো পুরো বিশ্বাস যে উভয় দেশের মানুষ এক আছে। তাই যেকোনো সমস্যার সমাধান বের হবেই। এখানটায় কোনো নেতিবাচক কিছু নেই, সবকিছুই অত্যন্ত ইতিবাচক।’

Related posts

গণপিটুনিতে নিহতের সংখ্যা গত বছরের দ্বিগুণের বেশি: আসক

bangladmin

এক বছরে সড়কে ৫০২৪ প্রাণহানি : বিআরটিএ

bangladmin

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করার লক্ষ্যে কাজ করছে ইসি

bangladmin

ডিবি পরিচয়ে গ্রেপ্তার করা হলে জানানোর অনুরোধ

bangladmin

শাওন ও সোহানা সাবাকে ছেড়ে দিয়েছে পুলিশ

bangladmin

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অন্তত ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী

bangladmin

Leave a Comment