বাংলানিউজমেইল

এসএসসির ফলে ধস : একাদশে এবারও ফাঁকা থাকবে আসন

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে আগের মতোই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হবে। গতবছরের মতো এবারও একাদশ শ্রেণিতে আসন ফাঁকা থাকবে, যা গতবছরের তুলনায় বেশি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।

সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সৈয়দ আক্তারুজ্জামান বলেন, পুরনো পদ্ধতি অর্থাৎ মার্ক বা জিপিএ পদ্ধতিতে একাদশে ভর্তি হবে। প্রচলিত পদ্ধতিতেই ভর্তি হবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পছন্দ ও রেজাল্টের স্কোর অনুযায়ী তারা ভর্তি হবেন।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, এবছর একাদশ শ্রেণিতে আসন সংখ্যা ২৫ লাখের মতো। গতবছর মোট আসনের ৫৮ দশমিক ৭ আসনে ভর্তি হয়েছিল শিক্ষার্থীরা। ফাঁকা ছিল ৪১ দশমিক ৩ ভাগ আসন। এবার যেহেতু ফলাফল গতবছরের চেয়ে খারাপ হয়েছে ফলে এবার আসন আরেকটু বেশি ফাঁকা থাকবে।

সকাল ১০টার পর আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।

ফল প্রকাশের আগে সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। এবার পাসের হার ৬২.২৫ শতাংশ।

 

Related posts

সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী

bangladmin

এসএসসির খাতা শুধু পুনঃনিরীক্ষণ নয়, পুনর্মূল্যায়নও হবে: শিক্ষামন্ত্রী

bangladmin

সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী

bangladmin

শিক্ষাকে দক্ষতায় ও কর্মসংস্থানে রূপ দেওয়াই মূল লক্ষ্য: মাহ্দী আমিন

bangladmin

এসএসসির ফল প্রকাশ: ১১ বোর্ডে গড় পাস ৬২.২৫%, জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ পরীক্ষার্থী

bangladmin

মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

bangladmin