বাংলানিউজমেইল

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন

অপরাধচিত্র ডেস্ক: নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, মর্যাদাপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
৯ আগস্ট রোববার এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে।
শপথ গ্রহণ অনুষ্ঠান যথাযথ মর্যাদায় সম্পন্ন করার লক্ষ্যে গঠিত কমিটিগুলোর মধ্যে রয়েছে-সমন্বয় কমিটি, ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি, অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি, আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি, আসন ব্যবস্থাপনা কমিটি এবং অভ্যর্থনা কমিটি।
সমন্বয় কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মীকে। এছাড়া, প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেল, সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান, কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির এবং আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে বিভিন্ন কমিটি প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটিগুলোতে কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত করা যাবে।
চিঠি পাওয়ার পরপরই কমিটিগুলোকে সভা আহ্বান করে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।
পাশাপাশি, তাদের কার্যক্রমের অগ্রগতি নিয়মিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে (সমন্বয় ও সংস্কার) অবহিত করে প্রয়োজনীয় নির্দেশনা নিতে বলা হয়েছে।

Related posts

ভারতের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায়

bangladmin

বাড়ির ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

bangladmin

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

bangladmin

চ্যা‌লেঞ্জ উত্তর‌ণে আ.লী‌গে আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

bangladmin

আমার এলাকার মানুষ কষ্টে নেই, নারীরা দিনে তিনবার লিপস্টিক লাগাচ্ছে: বাণিজ্যমন্ত্রী

bangladmin

২২ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

bangladmin

Leave a Comment