বাংলানিউজমেইল
জাতীয়

বিদেশে পড়াশোনা শেষে দেশে ফেরার পরিবেশ তৈরি করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

আজ (‎শুক্রবার, ৭ জুলাই) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে ফ্যাড-ক্যাব আয়োজিত ১৪ তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপো ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। যুব সমাজের জন্য দেশে বিদেশে কর্মসংস্থান তৈরিতেও কাজ করছে সরকার। এছাড়া, শ্রমিকদের কর্মদক্ষ হিসেবে গড়ে তুলতেও জোড় দিচ্ছে সরকার।

এসময়, এডুকেশন কনসালটেন্সির নামে অনেক অসাধু চক্র শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তাদের ঠেকাতে কাজ করছে সরকার। দালাল চক্রকে রুখতে তথ্য দিয়ে সহযোগীতা করার আহ্বানও জানান শামা ওবায়েদ।

Related posts

পণ্যের জিআই নিয়ে তৎপর হতে প্রধানমন্ত্রীর নির্দেশ

bangladmin

জিআই পণ্য বেড়ে হলো ৩১টি

bangladmin

মেট্রোরেলের কারওয়ান বাজার-শাহবাগ স্টেশন চালু

bangladmin

মেট্রোরেলের ১৬ স্টেশনে বসছে এটিএম

bangladmin

প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, কর্মমুখী দক্ষতাও জরুরি: শিক্ষামন্ত্রী

bangladmin

বিবিসি বাংলার সমালোচনার পর ক্ষমা চাইলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

bangladmin

Leave a Comment