বাংলানিউজমেইল
জাতীয়

দল ও সরকারকে কলঙ্কিত করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে: চসিক মেয়র

অপরাধচিত্র  প্রতিবেদক (চট্টগ্রাম): চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘আমাদের এখন সবচেয়ে বেশি সজাগ থাকতে হবে। কারণ পদে পদে দল ও সরকারকে কলঙ্কিত করার জন্য একটি মহল ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত রয়েছে।

এসব ষড়যন্ত্রের মুখোশ উন্মোচনে সবাইকে সচেতন থাকতে হবে। আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।’

১ আগস্ট শনিবার বিকেলে নগরের বিবিরহাট গরু বাজার সংলগ্ন পিডিবি অফিস মাঠে পাঁচলাইশ থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের হাতে চাল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘আমাদের সবাইকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

যারা নির্বাচনে পরাজিত হয়েছে, তারা এখনো অপপ্রচারের মাধ্যমে সরকারকে অকার্যকর প্রমাণের চেষ্টা করছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

মহসিন কলেজ মাঠের উন্নয়নকাজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর প্রসঙ্গ তুলে মেয়র বলেন, ‘অভিযোগের সত্যতা যাচাই করতে তিনি সকালে সরেজমিনে মাঠ পরিদর্শন করেছেন। সেখানে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হচ্ছে, এমন অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।’

মেয়র আরো বলেন, ‘কোনো উন্নয়নকাজে অনিয়ম থাকলে শিক্ষার্থীদের তা তুলে ধরার অধিকার রয়েছে। তবে যাচাই-বাছাই ছাড়া মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে শুধু মেয়র বা সিটি করপোরেশনের ভাবমূর্তি নয়, চট্টগ্রামের সামগ্রিক ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়।’

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি ও পাঁচলাইশ থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী সাকির সভাপতিত্বে এবং পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফির সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহীন ও আহ্বায়ক কমিটির সদস্য ইসকান্দার মির্জাসহ প্রমুখ।

Related posts

সব সরকারই নিজ স্বার্থে সংবিধান সংশোধন করেছে: ড. শাহদীন মালিক

bangladmin

অক্টোবর মাসে সারাদেশে ১৪৭৫টি অগ্নিকাণ্ড

bangladmin

সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

bangladmin

হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা: ডিএমপি

bangladmin

গণপিটুনিতে নিহতের সংখ্যা গত বছরের দ্বিগুণের বেশি: আসক

bangladmin

যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

bangladmin

Leave a Comment