বাংলানিউজমেইল
খেলা

ব্রাজিলকে বড় দল ভাবছেন না নরওয়ের কোচ

স্পোর্টস ডেস্ক :

শেষ ষোলোর মহারণে নরওয়ের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ব্রাজিল। তবে সেলেসাওদের অতীত ঐতিহ্য বা শক্তিশালী লাইনআপ নিয়ে একদমই ভীত নন নরওয়ের কোচ স্টেল সোলবাকেন। বরং মাঠের লড়াইয়ে লাতিন আমেরিকার পরাশক্তিদের চমকে দিতে পুরোপুরি প্রস্তুত তার দল।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সোলবাকেন জানিয়েছেন, বর্তমান ব্রাজিল দলকে আগের মতো কোনো ফেবারিট বা অপ্রতিরোধ্য মনে করেন না তিনি। নরওয়ে দীর্ঘদিন ধরে বেশ ভালো ছন্দে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দলের খেলোয়াড়দের মধ্যে দারুণ আত্মবিশ্বাস ও নিজস্ব খেলার ধরন রয়েছে। কোচের এই আত্মবিশ্বাসের পেছনে অবশ্য জোরালো ইতিহাসও রয়েছে। এখন পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে দুইবারের দেখায় প্রতিবারই জিতেছে নরওয়ে, যার মধ্যে অন্যতম ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে ২-১ ব্যবধানের সেই ঐতিহাসিক জয়।

সোলবাকেনের পরিকল্পনা এবারও আক্রমণাত্মক। তিনি জানান, দলের প্রধান তারকা আর্লিং হলান্ডকে বলের জোগান দেওয়ার এবং তাকে কার্যকরভাবে ব্যবহার করার সঠিক পথ তারা খুঁজে পেয়েছেন। তবে ব্রাজিলের বিপক্ষে ৯০ বা ১২০ মিনিটের লড়াইয়ে কেবল আক্রমণ নয়, রক্ষণ সামলানোর ক্ষেত্রেও সর্বোচ্চ সতর্ক থাকার তাগিদ দিয়েছেন তিনি। বিশেষ করে মাঠের পরিস্থিতি যা-ই হোক না কেন, নিজেদের সহজাত ফুটবল খেলার ওপর জোর দিচ্ছেন নরওয়ে কোচ। রক্ষণের কৌশল নিয়ে তিনি জানান, উইং ব্যাকদের যেন একা লড়াই করতে না হয়, সে জন্য পুরো দল জোন বা জায়গা ধরে খেলার কৌশলে থাকবে। এতে ডিফেন্ডাররা পাশে সবসময় সতীর্থদের সাহায্য পাবেন এবং ব্রাজিলের আক্রমণভাগকে সহজেই বোতলবন্দি করা সম্ভব হবে।

Related posts

সিরিজ বাঁচানোর ম্যাচে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

bangladmin

নেপালকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা

bangladmin

হারের পর মেজাজ হারিয়ে মারামারি করলেন আর্জেন্টিনা

bangladmin

মিনেরার জালে রিয়ালের গোল উৎসব

bangladmin

মাঠে ফিরছেন তামিম

bangladmin

এশিয়া কাপে ভারতকে হারিয়ে বদলা নিল পাকিস্তান

bangladmin