বাংলানিউজমেইল
Uncategorized

জামিন পেয়েছেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

অপরাধচিত্র প্রতিনিধি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে  মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম জামিন পেয়েছেন।

২১ জুন রোববার বেলা পৌনে ১২টার দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর আমলি শাখার বিচারক মেহেদী হাসান তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী তানজিম আল মিসবাহ।

আইনজীবী জানান, মামলাটি একটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে বলে দাবি করা হচ্ছে। উভয় পক্ষ বিষয়টি নিয়ে আলোচনা করছে এবং শিগগিরই আপস-মীমাংসার মাধ্যমে সমাধানের সম্ভাবনা রয়েছে।

মামলার নথি অনুযায়ী, গত ১৮ জুন বৃহস্পতিবার রাতে গাজীপুরের গাছা থানার বোর্ডবাজার এলাকা থেকে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে। পরদিন শুক্রবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ১৭ জুন বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন। মামলায় পত্রিকার সম্পাদক-প্রকাশকসহ ছয়জনকে আসামি করা হয়। পরে মামলাটি সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর বিভিন্ন ধারায় রেকর্ড করে তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিনিধি মো. শামস ও জেলা প্রতিনিধি সাব্বির হাসান।

অভিযোগে বলা হয়, গত ১২ জুন বগুড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। পাশাপাশি ১৩ জুন প্রধানমন্ত্রীর জেলা সফরকে কেন্দ্র করে প্রতিমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক ও মানহানিকর মন্তব্য ছড়ানোর অভিযোগ আনা হয়। যাচাইবিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব তথ্য প্রচারের মাধ্যমে সংশ্লিষ্টদের সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে বলে দাবি করা হয়।

 

Related posts

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

bangladmin

মেরিনার্সকে হারিয়ে লিগ জমিয়ে দিল আবাহনী

bangladmin

টুইটারের সব কার্যালয় বন্ধ

bangladmin

Facebook Says It’s Policing Fake Accounts. But They’re Still Easy to Spot

bangladmin

আবারও সংশোধন হচ্ছে সাইবার আইন:গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

bangladmin

ভুটানে ব্যান্ডউইথ রপ্তানি শিগগিরই: মোস্তাফা জব্বার

bangladmin