বাংলানিউজমেইল

বিসিবির বুলবুল পর্ষদ বিলুপ্ত, অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে এক সাংবাদিক সম্মেলনে পর্ষদ ভেঙে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান।

বিসিবির আগের নির্বাচনে স্বচ্ছতা নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কয়েক দিনের মধ্যেই এই সিদ্ধান্ত নিলো সরকার।

এদিকে পর্ষদ ভেঙে দেওয়ার আগে তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে বিস্তারিত তুলে ধরেন আমিনুল এহসান। তিনি জানান, গত নির্বাচনে কোথায় কোথায় অনিয়ম হয়েছে এবং এর জন্য কারা দায়ি, তা প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। অনিয়ম ও অসাংবিধানিক প্রক্রিয়ার অভিযোগেই বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের ২৫ জন পরিচালকের মধ্যে এরই মধ্যে সাতজন পদত্যাগ করেছিলেন। রাজনৈতিক পটপরিবর্তন ও অভ্যন্তরীণ সঙ্কটে বোর্ডের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছিলো। এই পরিস্থিতিতেই সংস্কারের লক্ষ্যে নতুন কমিটি গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

জাতীয় ক্রীড়া পরিষদ প্রস্তাবিত ১১ সদস্যের অ্যাডহক কমিটিতে অভিজ্ঞ ক্রিকেটার থেকে শুরু করে আইনি বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের রাখা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- তামিম ইকবাল (সভাপতি), রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

নতুন এই অ্যাডহক কমিটি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অবস্থান প্রসঙ্গে আমিনুল এহসান আশাবাদ ব্যক্ত করে বলেন, যেহেতু নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় এবং অনিয়মের তদন্ত সাপেক্ষে এই পরিবর্তন আনা হয়েছে, তাই আইসিসি এই নতুন কমিটি মেনে নেবে বলে ক্রীড়া পরিষদ আশা করছে।

 

Related posts

বিক্ষোভের কারণে শিকাগোতে হচ্ছে না আর্জেন্টিনার ম্যাচ

bangladmin

আট ফুটবলারের সঙ্গে কাবরেরার ঠাট্টা

bangladmin

নারী ফুটবলারদের ৫ লাখ টাকা করে দিলেন প্রধানমন্ত্রী

bangladmin

ফ্রান্সের কাছে হেরে যা বলছেন আর্জেন্টিনা কোচ

bangladmin

ফুটবলার ঋতুপর্ণাকে বাড়ি উপহার দেবে বিসিবি

bangladmin

আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

bangladmin