বাংলানিউজমেইল
খেলা

আট বছর পর টেস্টে ৫ উইকেট শিকার স্টোকসের

স্পোর্টস ডেস্ক :

ম্যানচেস্টারে ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৭২ রানে ৫ উইকেট শিকার করেছেন ইংল্যান্ড অধিনায়ক পেসার বেন স্টোকস। তার বোলিং নৈপুণ্যে প্রথম ইনিংসে ৩৫৮ রানে অলআউট হয় ভারত। জবাবে দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেটের দারুণ ব্যাটিংয়ে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ২২৫ রান করেছে ইংল্যান্ড। ৮ উইকেট হাতে নিয়ে ১৩৩ রানে পিছিয়ে ইংলিশরা।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৬৪ রান করেছিল ভারত। দ্বিতীয় দিন বাকী ৬ উইকেটে ৯৬ রান যোগ করে ৩৫৮ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া।

পায়ের ইনজুরি নিয়ে খেলতে নেমে ৫৪ রানে আউট হন ঋসভ পান্ত। এছাড়া শারদুল ঠাকুর ৪১, ওয়াশিংটন সুন্দর ২৭ রান করেন।

প্রথম দিন সাই সুদর্শন ৬১ ও যশ্বসী জয়সওয়াল ৫৮ রান করেছিলেন।

ইংল্যান্ডের বেন ২৪ ওভার বল করে ৭২ রানে ৫ উইকেট নেন। ২০১৭ সালের পর এবং ইংল্যান্ডের কোন অধিনায়ক এই প্রথমবার টেস্টের ইনিংসে ৫ উইকেট শিকার করলেন স্টোকস। এই নিয়ে পঞ্চমবার টেস্ট ক্যারিয়ারের ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। গ্যারি সোবার্স, ইয়ান বোথাম ও জ্যাক ক্যালিসের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ সেঞ্চুরি ও পাঁচবার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন স্টোকস।

নিজেদের ইনিংস শুরু করে উদ্বোধনী জুটিতে ১৯৫ বলে ১৬৬ রান যোগ করেন ইংল্যান্ড দুই ওপেনার ক্রলি ও ডাকেট। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ক্রলি ৮৪ ও ডাকেট ৯৪ রানে আউট হন।

দিন শেষে ওলি পোপ ২০ ও জো রুট ১১ রানে অপরাজিত আছেন।

ভারতের হয়ে একটি করে উইকেট নিয়েছেন অভিষিক্ত অংশুল কম্বজ ও রবীন্দ্র জাদেজা।

Related posts

১২০০ কোটি টাকায় আরও এক ফুটবলার কিনল ম্যানচেস্টার ইউনাইটেড

bangladmin

নতুন ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক সাকিব

bangladmin

ক্ষমা চেয়ে বাঁচলেন নারী ধারাভাষ্যকার ইশা গুহ

bangladmin

নিষেধাজ্ঞা মুক্ত সাকিব, যা জানাল বিসিবি

bangladmin

৭ রানে ফাহিমের ৫ উইকেট, রেকর্ড গড়লেন নবী

bangladmin

ব্রাজিলকে বড় দল ভাবছেন না নরওয়ের কোচ

bangladmin