বাংলানিউজমেইল

মানসিক শান্তির খোঁজে থেমে গেল কাকতাল

বিনোদন প্রতিবেদক :

দীর্ঘ চার বছর ধরে সংগীতচর্চায় সক্রিয় থাকার পর হঠাৎ করেই সব কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে জনপ্রিয় ব্যান্ড ‘কাকতাল’।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি কনসার্টের পর ১৬ই মে (শনিবার ) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ সিদ্ধান্ত জানায় ব্যান্ডটি। মনোমুগ্ধকর চমৎকার কিছু গান দিয়ে অল্প সময়েই শ্রোতাদের মন কেড়ে নিয়েছিল ব্যান্ডটি।

ফেসবুক পোস্টে ব্যান্ডটি জানিয়েছে, ‘যেই মানসিক প্রশান্তির খোঁজে তারা সংগীতযাত্রা শুরু করেছিল, তা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বরং ব্যান্ড পরিচালনা করাটা হয়ে উঠেছে একধরনের মানসিক চাপ। সেই চাপ থেকে মুক্তি দিতেই আপাতত থেমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ‘কাকতাল’।’

তারা আরও লিখেছে, “যে শান্তির খোঁজে এই যাত্রা শুরু হয়েছিল, সেটিই এখন হারিয়ে যেতে বসেছে। তাই এখন এই পথচলার ইতি টানার সময় এসেছে। আমরা সবাই যেন নিজ নিজ জীবনে সেই শান্তিটুকু খুঁজে পাই।”

ব্যান্ডের মূল কণ্ঠ ও গিটারিস্ট আসিফ ইকবাল অন্তু এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ব্যান্ড ম্যানেজার জাবেদ আহমেদ। তিনি বলেন, “অন্তু ভাই হঠাৎ করেই আমাদের জানালেন যে আর কোনো শো হবে না। এখনো আনুষ্ঠানিকভাবে এ নিয়ে আলোচনা হয়নি। তিনিই সব সিদ্ধান্ত নেন, তাই তার মানসিক অবস্থাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

এ সিদ্ধান্ত চূড়ান্ত কি না, জানতে চাইলে জাবেদ বলেন, “তার মেন্টালি একটা বিরতি দরকার। শান্তি ফিরে পেলে হয়তো সিদ্ধান্ত বদলাতেও পারেন।”

২০২১ সালে যাত্রা শুরু করা ‘কাকতাল’ ইতোমধ্যে ছয়টি অ্যালবাম প্রকাশ করেছে। ‘আবার দেখা হবে’, ‘গোলকধাঁধা’, ‘সোডিয়াম’সহ বেশ কয়েকটি গান তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

ব্যান্ডটির বর্তমান সদস্য হিসেবে আছেন, আসিফ ইকবাল অন্তু (ভোকাল, গিটার, গীতিকার), নাজেম আনোয়ার (বাঁশি), অ্যালেক্স জোভেন (ড্রামস ও পারকাশন), সৌম্য অনিন্দ্য ঋদ্ধ (বেইজ গিটার) এবং অন্তর (কি–বোর্ড)।

Related posts

মা হতে যাচ্ছেন মাহিয়া মাহি

bangladmin

কবর থেকে তোলা হলো তানজিন তিশার সহকারীর মরদেহ

bangladmin

ঈদে মুক্তির দৌড়ে ডজনখানেক সিনেমা

bangladmin

জয়া আহসানের সাথে একটা সিনেমায় অভিনয় করতে চাই: মনোজ

bangladmin

রজনীকান্তের ‘কুলি’ ছাড়াল ৫০০ কোটির ক্লাব

bangladmin

সিনেমা থেকে বাদ প্রসঙ্গে যা বললেন ঋতুপর্ণা

bangladmin