বাংলানিউজমেইল
খেলা

প্রথম সেশন বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক :

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের প্রথমে সেশন নিজেদের করে রাখল স্বাগতিক বাংলাদেশ।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২২৭ রানের জবাবে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ২৬ ওভারে বিনা উইকেটে ১০৫ রান করেছে বাংলাদেশ। ১০ উইকেট হাতে নিয়ে এখনও ১২২ রানে পিছিয়ে টাইগাররা।

দ্বিতীয় দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারাবানিকে আউট করে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টানেন বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম। মুজারাবানি ২ রান করেন। ১৮ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক টাফাডজোয়া সিগা।

বাংলাদেশের তাইজুল ২৭ দশমিক ১ ওভার বোলিং করে ৬০ রানে ৬ উইকেট নেন।

নিজেদের প্রথম ইনিংস শুরু করে বিনা উইকেটে ১০৫ রানের সূচনা পায় বাংলাদেশ। দুই ওপেনার সাদমান ইসলাম ৬৬ ও এনামুল হক ৩৮ রানে অপরাজিত আছেন।

Related posts

নাসুমকে চড়: হাথুরুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাপনকে লিগ্যাল নোটিশ

bangladmin

এশিয়া কাপে ভারতকে হারিয়ে বদলা নিল পাকিস্তান

bangladmin

দেশে ফিরেছে সাফ চ্যাম্পিয়নরা

bangladmin

মেসির গোলের পরও মায়ামির বড় হার

bangladmin

টস হেরে ব্যাটিং করে বাংলাদেশর ১৫৪ রান

bangladmin

ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই জন্ম নবজাতকের

bangladmin