বাংলানিউজমেইল

আজও শাহবাগে অবস্থান নিয়েছেন প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক :

হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা এখনো শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে দেখা যায়, তাদের অবস্থান কর্মসূচি চলমান আছে।

সেখানে উপস্থিত থাকা নওরীন চাঁদনী বলেন, ‘গতকাল রাতেও আমরা এখানে ছিলাম। আমাদের এই কর্মসূচি চলতে থাকবে।’

নারায়ণগঞ্জ থেকে আসা ইশরাত আলম বলেন, ‘আমাদের নিয়োগ কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’

মানিকগঞ্জ থেকে আসা মজিবুর রহমান বলেন, ‘আমরা ছয়দিন পর্যন্ত টানা এই কর্মসূচি পালন করব। কারণ আমাদের বঞ্চিত করা হয়েছে। আমরা অধিকার চাই। দাবি না পাওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরব না।’

Related posts

নাশকতা কি না, তদন্তের পর বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

bangladmin

বাংলাদেশ ভ্রমণে সতর্কতার পরামর্শ কানাডার

bangladmin

দেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন

bangladmin

বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

bangladmin

বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

bangladmin

অরাজকতার দায় এড়াতে পারে না বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

bangladmin

Leave a Comment