বাংলানিউজমেইল

হুটহাট করে কাউকে জামিন দেবেন না: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মামলার এজাহার সুন্দর করে লেখেন, তথ্য দিন। হুটহাট করে কাউকে জামিন দেবেন না, বিচার বিবেচনা করে দেবেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয় কর্মশালায় তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, বিগত ১৫ বছর ধরে দেশে অরাজকতা, গুম ও খুন হয়েছে। প্রতিটা হত্যার বিচার হবে এ বার্তা দিতে হবে। তা না হলে এ পদে থাকার কোনো মানে হয় না।

তিনি আরও বলেন, বিচার বিভাগ থেকে শুরু করে সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মবতন্ত্র কমে যাবে। সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

আমরা চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি জানিয়ে আসিফ নজরুল বলেন, পতিত ফ্যাসিস্টরা লাখ লাখ টাকায় দেশকে অস্থিতিশীলের চেষ্টা করছে।

 

Related posts

দেশের কল্যাণ ও শান্তি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমা

bangladmin

‘সুষ্ঠু’ ভোটের জন্য সরানো হলো ফরিদপুরের এসপিকে

bangladmin

সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবনমন : টিআই

bangladmin

শপথ নিলেন জাতীয় পার্টির এমপিরা

bangladmin

চীনের সঙ্গে ভবিষ্যতে সাংস্কৃতিক যোগাযোগ বাড়বে: ফারুকী

bangladmin

নির্বাচনে নাশকতার চেষ্টা করলে ফল ভালো হবে না: আইজিপি

bangladmin

Leave a Comment