বাংলানিউজমেইল

শাওন ও সোহানা সাবাকে ছেড়ে দিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক :

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের ছেড়ে দেওয়া হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ব্যাপক জিজ্ঞাসাবাদের পর দুজনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।’

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় মেহের আফরোজ শাওনকে ধানমন্ডির বাসা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান কার্যালয়ে নেওয়া হয়।

পরে রাতে সোহানা সাবাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে।

সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে জামালপুরে তার গ্রামের বাড়িতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

Related posts

নির্বাচন করতে ইসি প্রস্তুত : সিইসি

bangladmin

নির্বাচনে পেশি শক্তির প্রভাব বিস্তারে কঠোর নজরদারি: সিইসি

bangladmin

সীমান্তে অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিষয়ে ভারতের সাথে আলোচনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

bangladmin

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কাজ করুন : দলীয় নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রী

bangladmin

বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রাষ্ট্রপতি

bangladmin

গাজায় অবিলম্বে যুদ্ধ-বিরতির আহ্বান প্রধানমন্ত্রীর

bangladmin

Leave a Comment