বাংলানিউজমেইল

বরিশালকে হারিয়ে রংপুরের তিনে তিন

স্পোর্টস ডেস্ক :

বোলাররা কাজটা সহজই করে রেখেছিলেন। কিন্তু শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর রাইডার্স। তবে এরপর অ্যালেক্স হেলস ও সাইফ হাসান মিলে দারুণ এক জুটিতে দলকে এনে দিয়েছেন টানা তৃতীয় জয়।

আজ শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশালকে ৮ উইকেটে হারিয়ে নুরুল হাসান সোহানের দল। আগে ব্যাটিং করে ১২৪ রান করে বরিশাল। রংপুরের হয়ে ৩ উইকেট নেন খুশদিল শাহ। এছাড়া ইফতেখার আহমেদ ও নাহিদ রানার শিকার জোড়া উইকেট।

লক্ষ্য তাড়ায় ১৫ রানেই ২ উইকেট হারায় রংপুর। তবে এরপর সাইফ ও হেলের অবিচ্ছিন্ন জুটিতে ৫ ওভার হাঁতে রেখে জয় পায় রংপুর। বরিশালের হয়ে ২টিই উইকেটই নেন অভিষিক্তি পেসার ইকবাল হোসেন ইমন। হেলস ৪৯ আর সাইফ অপরাজিত থাকেন ৬২ রানে। এই জয়ে টানা তৃতীয় ম্যাচে অপরাজিত রইলো রংপুর।

Related posts

বিশ্বকাপে জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ

bangladmin

সাকিবকে গ্রেপ্তার করা নিয়ে যা জানালেন আসিফ নজরুল

bangladmin

২ মাসের জন্য ছিটকে গেলেন ব্রাজিলিয়ান তারকা!

bangladmin

মেসির গোলের পরও মায়ামির বড় হার

bangladmin

এশিয়া কাপ প্রস্তুতি: লড়াইয়ে পাকিস্তান-আফগানিস্তান-আরব আমিরাত

bangladmin

পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব

bangladmin