বাংলানিউজমেইল

রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক :

মহান বিজয় দিবসে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও বাংলাদেশে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ৮টায় রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এ সময় একটি চৌকস পুলিশ দল সশ্রদ্ধ সালাম দেয়।

প্রথমে পুলিশ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। এ সময় আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. আলমগীর আলম উপস্থিত ছিলেন।

এরপর বাংলাদেশ পুলিশের পক্ষে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান আইজিপি বাহারুল আলম। সবশেষে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

 

Related posts

গাজায় শান্তি প্রতিষ্ঠায় ওআইসি’কে একসঙ্গে কাজ করা উচিত : প্রধানমন্ত্রী

bangladmin

নির্বাচনের আগে-পরে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: হিন্দু মহাজোট

bangladmin

বিএনপি বাড়াবাড়ি করলে খালেদাকে আবার জেলে পাঠানো হবে: প্রধানমন্ত্রী

bangladmin

ভোটের প্রচারে মানতে হবে যা কিছু

bangladmin

ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৯১

bangladmin

পুলিশ সপ্তাহ শুরু মঙ্গলবার, পদক পাচ্ছেন ৪০০ জন

bangladmin

Leave a Comment