বাংলানিউজমেইল

বিসিবি থেকে আকরামের পদত্যাগ

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের বিপক্ষে পর পর দুই সিরিজে হার।

দলের এমন বাজে অবস্থার কারণে বিসিবিতে থাকা কর্মকর্তাদের অনেকেই পদত্যাগ চাচ্ছেন। এরই মধ্যে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান পদ থেকে আকরাম খানের সরে দাঁড়ানোর খবর এলো।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে সংবাদমাধ্যমে নিজের পদত্যাগের কথা জানান আকরাম খান নিজেই। আনুষ্ঠানিকভাবে বিসিবিকে শিগগিরই নিজের সিদ্ধান্ত জানাবেন সাবেক এ অধিনায়ক।

সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘মহান আল্লাহতালা কিংবা ধর্মের পরে আমার কাছে ক্রিকেটই সব। হাত-পা বাঁধা অবস্থায় সাঁতার কাটতে হয়েছে। অনেক কিছুই আমার অজান্তে হতো। সবাই আমার দিকে আঙ্গুল তুলেছে। আর নিতে পারছিলাম না। তাই পদত্যাগের সিদ্ধান্ত।

‘যিনি দায়িত্ব নিবেন তার জন্য আমার শুভকামনা থাকবে, সব রকম সাপোর্টও থাকবে। কারণ ক্রিকেট খেলেছি বলেই আজ আমি আকরাম খান’

উল্লেখ্য, ১৯৯৭ সালের আইসিসি ট্রফিজয়ী অধিনায়ক আকরাম খান ২০১৪ সালে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হয়েছিলেন। এরপর থেকেই তিনি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আগামী সপ্তাহে বিসিবির প্রথম বোর্ড সভায় ক্রিকেট অপারেশন্সের নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা হতে পারে।

Related posts

ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

bangladmin

লন্ডনে মুখোমুখি ইতালি-আর্জেন্টিনা

bangladmin

স্বাধীনতাবিরোধীরা এখনও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে : পরিকল্পনামন্ত্রী

bangladmin

লিভারপুলকে অবাক করে শেষ হাসি রিয়াল মাদ্রিদের

bangladmin

এফটিএ হচ্ছে ভারতসহ পাঁচ দেশের সঙ্গে

bangladmin

প্রথম চালানে ভারতে গেল আট হাজার কেজি ইলিশ

bangladmin

Leave a Comment