বাংলানিউজমেইল

হলিউড অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড মারা গেছেন

বিনোদন ডেস্ক :

হলিউড অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মিয়ামিতে মারা যান তিনি।

মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিলো ৮৮ বছর। তিনি দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন। দ্য হাঙ্গার গেমস ও ডোন্ট লুক নাউ সিনেমায় অভিনয় করে সাদারল্যান্ড বেশ প্রশংসা কুড়িয়েছিলেন।

ডোনাল্ড সাদারল্যান্ডের ছেলে ও অভিনেতা কিফার সাদারল্যান্ড এক বিবৃতিতে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
দ্য ডার্টি ডজনস, এমএএসএইচ এবং ক্লুটে সিনেমায় সাদার‌ল্যান্ড অভিনয় করেন।

কানাডার নিউ ব্রান্সউইকে শহরে জন্ম সাদারল্যান্ডের। ১৯৫৭ সালে কানাডা ছেড়ে লন্ডন চলে যান তিনি।

Related posts

আরিয়ানের বুকিং-এ পরীমণি

bangladmin

‘বাঘা যতীন’ খ্যাত নির্মাতা অরুণ রায় আর নেই

bangladmin

রাজধানী থেকে অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

bangladmin

আলম খানের গানেই চলচ্চিত্রে সুযোগ পান কুমার শানু

bangladmin

অভিনেত্রী ঊর্মিলাসহ তিন জনের সম্পদের হিসাব চাইবে দুদক

bangladmin

গ্র্যামিতে পোশাক খুলে ফেললেন বিয়াঙ্কা, এরপর যা হলো

bangladmin