বাংলানিউজমেইল
জাতীয়

সৈয়দপুরের থেকে বড় রেল কারখানা রাজবাড়ীতে করা হবে: রেলমন্ত্রী


রাজবাড়ী প্রতিনিধি :

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘রাজবাড়ীতে ১০৫ একর জায়গার ওপরে রেলের কারখানা নির্মাণ করা হবে। যেটা সৈয়দপুরের কারখানা থেকেও বড়। এখানে রিপেয়ারিং মেইনটেন্যান্স ও বগি তৈরির কারখানাও করা হবে।’

আজ শুক্রবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে রাজবাড়ী স্টেশনে পৌঁছান রেলমন্ত্রী। পরে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি।

এ সময় জিল্লুল হাকিম বলেন, ‘রেল হলো সব চেয়ে সস্তা পরিবহন। মালামাল পরিবহনে রেল সস্তায় সার্ভিস দিয়ে থাকে। প্রতিটি জেলায় রেল সংযোগ ও রেল পৌঁছে দেওয়া হবে। ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত ট্রেনের সংযোগ দেওয়া হবে। রেলের সম্প্রসারণের জন‍্য প্রচুর কোচ ও ইঞ্জিন আমদানি করা হচ্ছে।’

রেলমন্ত্রীর পরিদর্শনের সময় রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্তসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Related posts

গণহত্যার বিচার করাই আমার প্রধান দায়িত্ব: আসিফ নজরুল

bangladmin

বুদ্ধিজীবী হত্যায়ও জাতিকে পঙ্গু করা যায়নি, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ বহুদূর এগিয়েছে : তথ্যমন্ত্রী

bangladmin

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে আজ

bangladmin

ট্রাফিক পুলিশ অনিয়মে জড়ালে কঠোর ব্যবস্থা : অতিরিক্ত পুলিশ কমিশনার

bangladmin

‘বিরোধী দল কে, সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী’

bangladmin

বই বিতরণ শুরু, তবে পুরো সেট পাচ্ছে না সবাই

bangladmin

Leave a Comment