বাংলানিউজমেইল

লিবিয়া থেকে ফিরলেন ১৪৪ বাংলাদেশি


নিজস্ব প্রতিবেদক :

লিবিয়ার বেনগাজি শহরের বিভিন্ন স্থানে আটক ১৪৪ অনিয়মিত বাংলাদেশিকে ঢাকায় প্রত্যাবাসন করা হয়েছে।

শুক্রবার ভোর চারটায় বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইট যোগে বেনগাজি থেকে ঢাকায় ফিরেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, ২০২৩ সালের জুলাই থেকে এ পর্যন্ত মোট এক হাজার ৩৯০ বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা ত্রিপলি ও বেনগাজি শহরের বিভিন্ন ডিটেনশন সেন্টারসহ বিভিন্ন স্থানে আটক ছিলেন।

ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসনকৃত অসহায় বাংলাদেশি নাগরিকদের অভ্যর্থনা জানান।

বিমানবন্দরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃতদের প্রত্যেককে পকেটমানি হিসেবে ৬ হাজার টাকা ও কিছু খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।

Related posts

সিলেটে প্রথম নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী

bangladmin

বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতা নিয়ে ভারতের তথ্য অতিরঞ্জিত

bangladmin

আন্দোলনের জন্য দল গুছিয়ে বিএনপির লাভ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

bangladmin

ভোটের পরিবেশ অনুকূলে, নির্ধারিত সময়ে তফসিল: ইসি সচিব

bangladmin

সাবেক দুদক কমিশনারের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা

bangladmin

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

bangladmin

Leave a Comment