বাংলানিউজমেইল

নতুন সরকারকে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে: শাহবাজ


আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ বলেছেন, পাকিস্তানের পরবর্তী সরকারের জন্য যাত্রাপথটি সহজ হবে না। নতুন সরকারকে সামনে অনেক সমস্যা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হবে। তবে তার বিশ্বাস, নতুন করে দায়িত্ব নিতে যাওয়া জোট সরকারের দলগুলো ঐক্যবদ্ধভাবে এসব প্রতিবন্ধকতা জয় করতে পারবে।

পাকিস্তানে জোট সরকার গঠনে পিএমএল-এন এবং পিপিপির (পাকিস্তান পিপলস পার্টি) মধ্যে সমঝোতা হওয়ার পর ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাহবাজ এসব কথা বলেন।

পাকিস্তানে ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের ব্যাপারে দলগুলোর মধ্যে কয়েক দিন ধরে দর-কষাকষি চলছিল। অবশেষে মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার পর ইসলামাবাদে পিএমএল-এন ও

পিপিপির এক যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার গঠনে দলগুলো একমত হয়েছে।

নতুন সরকারের প্রধানমন্ত্রী হবেন পিএমএল-এন নেতা শাহবাজ শরিফ। আর প্রেসিডেন্ট হবেন পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি।

সংবাদ সম্মেলনে শাহবাজ বলেন, পাকিস্তানে পরবর্তী জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন তারা পিপিপি থেকে পাচ্ছেন। আলোচনার মধ্য দিয়ে ইতিবাচক সমাধানে পৌঁছাতে পারায় পিপিপি এবং এবং পিএমএল-এন নেতাদের ধন্যবাদ জানান তিনি।

মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান এবং পাকিস্তান মুসলিম লিগ-কয়েদের মতো জোটের অন্য দলগুলোকেও ধন্যবাদ জানিয়েছেন শাহবাজ।

এদিকে বাবা আসিফ আলী জারদারিকে পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দেওয়ায় পিএমএল-এন দলকে ধন্যবাদ জানিয়েছেন বিলাওয়াল ভুট্টো জারদারি।

বিলাওয়াল বলেন, পিপিপি ও পিএমএল-এনের মধ্যে গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলো ভাগাভাগির বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।

Related posts

উত্তর কোরিয়া সংঘাতের প্রস্তুতি নিলে কিম যুদ্ধজাহাজ পরিদর্শন করেন

bangladmin

নিউ জিল্যান্ডের কনিষ্ঠ এমপির ভাষণ ভাইরাল

bangladmin

Here’s How Far the World Is From Meeting Its Climate Goals

bangladmin

Sky Threatens to Shut News Channel for 21st Century Fox Deal

bangladmin

কারাগার থেকে মুক্তি পেতেই নতুন মামলায় ইরানের দুই নারী সাংবাদিক

bangladmin

স্বয়ংক্রিয় একে-৪৭ থেকে গুলি করা হয়েছে ইমরান খানকে

bangladmin

Leave a Comment