বাংলানিউজমেইল

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ জানতে পারেনি।

হাতিরঝিল থানার এসআই মো. তমেজ উদ্দিন বলেন, শনিবার ( ১৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে মগবাজার রেলক্রসিং এলাকায় রেললাইন পার হওয়ার সময়ে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই নারী।পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইনসাফ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মগবাজার রেলগেটের সামনে ট্রেনের ধাক্কায় আহত এক নারী ঢামেকে মৃত্যু হয়েছে। ওই নারীর পরিচয় এখনো জানা যায়নি। রেলওয়ে পুলিশকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে।

Related posts

টেলিটকের কাছে পাওনা ৫৩০০ কোটি টাকা আদায়ের নির্দেশ

bangladmin

ছয় মাস ১৫ টাকা কেজিতে চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী

bangladmin

সব সরকারই নিজ স্বার্থে সংবিধান সংশোধন করেছে: ড. শাহদীন মালিক

bangladmin

ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হলেন শাহজাহান মিয়া

bangladmin

বিশ্ব ইজতেমা উপলক্ষে চলবে ১১ জোড়া স্পেশাল ট্রেন

bangladmin

সম্মানি পাচ্ছেন আরও ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় সেবক

bangladmin

Leave a Comment