বাংলানিউজমেইল
বিশ্ব

দিল্লিতে রঙের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১১


আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের দিল্লিতে একটি রঙের কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন পুলিশ সদস্যসহ চারজন আহতও হয়েছেন। এখনও দুজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিল্লির আলিপুরের দয়ালপুর মার্কেটে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

দিল্লি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, দয়ালপুরের ওই কারখানায় বিস্ফোরণের পর বিকেল সাড়ে ৫টার দিকে তারা খবর পান। এরপর ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এখন পর্যন্ত ১১ জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে একজন পুলিশসহ চারজন দগ্ধ হয়েছেন এবং আরও দুজন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনে দুটি গুদাম ও একটি মাদক পুনর্বাসন কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গর্গ বলেন, একটি বিকট শব্দ হওয়ার পর কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, কারখানায় মজুত রাসায়নিকের কারণে বিস্ফোরণ হয়েছে।

ঘটনাস্থল থেকে উদ্ধার মরদেহগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। এজন্য তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

Related posts

After a Tax Crackdown, Apple Found a New Shelter for Its Profits

bangladmin

গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত আরও ৩৩

bangladmin

২০২৩ সালে নিহত ৯৯ সাংবাদিকের মধ্যে ৭৭ জনই গাজা যুদ্ধে মারা গেছেন : সিপিজে

bangladmin

প্রবল তুষারঝড়ে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র, দুই হাজার ফ্লাইট বাতিল

bangladmin

নেপালে শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ১২০

bangladmin

গাজায় আরো ৮ ইসরায়েলি সেনা নিহত

bangladmin

Leave a Comment