বাংলানিউজমেইল
জাতীয়

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ইইউ


নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ইউরোপিয় ইউনিয়ন। আজ সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

বৈঠক শেষে চার্লস হোয়াইটলি বলেন, ‘সম্ভাবনামূলক অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে ইইউয়ের ২৪ বিলিয়ন ইউরো বাণিজ্য আছে। এটা আরও বাড়াতে চাই। ইইউতে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ুক, আমরা তা চাই।’

বৈঠকে উভয়ের মধ্যে সম্ভাবনামূলক অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রকল্প ও বাজেট সহায়তা নিয়েও আলোচনা হয়েছে।

চার্লস হোয়াইটলি আরও জানান, ২০২৬ সালে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের গ্র‍্যাজুয়েশন যেন সহজ হয় সে ব্যাপারে সব ধরনের সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন।

Related posts

অরাজকতার দায় এড়াতে পারে না বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

bangladmin

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

bangladmin

বিদায়ী বছরে সড়কে প্রাণ ঝরেছে ৮৫৪৩ জনের

bangladmin

৩১ ডিসেম্বরের মধ্যে ই-পাসপোর্ট পুরোপুরি চালু হবে

bangladmin

মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম গড়ে তুলতে হবে: বাণিজ্যমন্ত্রী

bangladmin

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে দ:কোরিয়া

bangladmin

Leave a Comment