বাংলানিউজমেইল
জাতীয়

সাবেক এমপি আবুল হাশেম খান মারা গেছেন


নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান (৬৮) মারা গেছেন।

বুধবার (৩১ জানুয়ারি) ভোর ৫টা ১০ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তার মেয়ে নাজিয়া হাশেম তানজি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বদ্বিতা করে আবুল হাশেম খান স্বতন্ত্র প্রার্থী এম এ জাহেরের কাছে হেরে যান। ভোটের আগে থেকেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

আবুল হাশেম খান ১৯৫৫ সালের ৩১ ডিসেম্বর বুড়িচংয়ের উত্তর গ্রামে জন্মগ্রহণ করেন। রাজনৈতিক জীবনে ১৯৭৬ সালে বুড়িচং উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করন তিনি। ১৯৮৩ সাল উপজলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং এর তিন বছর পর সাধারণ সম্পাদক হন তিনি। ২০০৩ সালে উপজলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

২০১৮ সালে তাকে আহ্বায়ক করা হয়। ২০১৯ সালে পুনরায় উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান তিনি। ১৪ এপ্রিল ২০২১ সালে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু মৃত্যুবরণ করলে শূন্য আসনের উপনির্বাচনে ২৪ জুন ২০২১ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

Related posts

নির্বাচন কমিশনের মুখপাত্র হলেন জাহাংগীর আলম

bangladmin

দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগের অপার সুযোগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

bangladmin

‘জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়’

bangladmin

সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন শেখ হাসিনা

bangladmin

১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক কর্মসূচির অনুমতি নেই

bangladmin

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে জনগণ: সংস্কার কমিশন

bangladmin

Leave a Comment