বাংলানিউজমেইল
জাতীয়

১ লাখ ডলারসহ শাহজালালে দুই মার্কিন নাগরিক আটক


নিজস্ব প্রতিবেদক :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ লাখ ডলারসহ বাংলাদেশি বংশোদ্ভূত দুই আমেরিকান নাগরিককে আটক করা হয়েছে। অ্যানডোর্সমেন্ট ছাড়াই ডলার নেওয়ার চেষ্টা করেছিলেন তারা।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে হযরত শাহজালাল বিমানবন্দর সূত্র এ তথ্য জানিয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আটক ওই দুইজন শুক্রবার (২৬ জানুয়ারি) কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে (কিআর ৬৪১) যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) তল্লাশিতে তাদের সঙ্গে ১ লাখ ডলার থাকার বিষয়টি ধরা পড়ে। এই ডলার নেওয়ার বিষয়ে কোনো অনুমতি ছিল না তাদের।

দুই যাত্রীর পরিচয় প্রকাশ করেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related posts

পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও স্ত্রীর মৃত্যু

bangladmin

গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন

bangladmin

চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার

bangladmin

ফেলের হার বেশি হওয়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান

bangladmin

আগুন সন্ত্রাসের বিরুদ্ধে পাড়ায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলুন: তথ্যমন্ত্রী

bangladmin

চ্যা‌লেঞ্জ উত্তর‌ণে আ.লী‌গে আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

bangladmin

Leave a Comment