বাংলানিউজমেইল
জাতীয়

দেশে মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন


নিজস্ব প্রতিবেদক :

দ্বাদশ সংসদ নির্বাচনের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

খসড়া তালিকায় ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন মোট ভোটার রয়েছে। এতে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, উক্ত ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতিবছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়ে থাকে। তবে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন। খসড়া তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ৬,২০,৯০,১৩৭ জন। নারী ভোটার ৫,৯৬,৮৪,৩৮৯ জন এবং হিজড়া ৯২৪ জন।

ইসির অতিরিক্ত সচিব বলেন, দেশের প্রতিটি উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ে এ তালিকা থাকবে। খসড়া তালিকায় বিদেশি ভোটার, মৃত ভোটার, জাল ভোটারের উপস্থিতির বিরুদ্ধে আপত্তি জানানো যাবে। আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ তালিকা ধরেই হবে আগামী উপজেলা নির্বাচন।

তবে এর আগে ৪ জানুয়ারিতে ইসি কার্যালয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেখানে মোট ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন ও হিজড়া ভোটার ৮৪৯ জন বলে উল্লেখ করা হয়।

সেই তালিকা অনুসারে ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ।

Related posts

নিবন্ধিত ক্লিনিক-হাসপাতাল ছাড়া অ্যানেসথেশিয়া নয়, নির্দেশনা জারি

bangladmin

বিবিসি বাংলার সমালোচনার পর ক্ষমা চাইলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

bangladmin

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাক্ষাৎ

bangladmin

অবশ্যই আমি, আমরা তো ওনার আগে যাব, পৌঁছবো। পৌঁছাবোই—নানক

bangladmin

প্রতিনিয়ত অপরাধের ধরন পরিবর্তন হচ্ছে: ডিএমপি কমিশনার

bangladmin

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

bangladmin

Leave a Comment