বাংলানিউজমেইল

গত বছরে দেশে ৪৩১ শিশুকে হত্যা: আসক


নিজস্ব প্রতিবেদক :

গত বছর সারা দেশে ৪৩১ শিশুকে হত্যা করা হয়েছে ৷ এর মধ্যে গত তিন মাসে হত্যা করা হয়েছে ১১৪ শিশুকে। একই সময়ে নির্যাতনের শিকার হয়েছে ২২৭ জন শিশু। বেসরকারি সংস্থা আইন ও সালিস কেন্দ্রের (আসক) শিশু অধিকার লঙ্ঘন বিষয়ক সংখ্যাগত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দেশের বিভিন্ন সংবাদপত্র, অনলাইন পোর্টাল ও আসকের সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে হত্যার শিকার ১১৪ শিশুর মধ্যে ২৮ জনের বয়সই ছয় বছরের কম। ১৯ জনের বয়স ৭-১২ বছর। আর ৪৯ জনের বয়স ১৩-১৮ বছর। আর ১৮ জন শিশুর বয়সের উল্লেখ নেই।

আসকের পরিসংখ্যান বলছে, গত বছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তি দেওয়া হয় ৮৫ শিশুকে। এই তিন মাসে ধর্ষণের শিকার হয় ৫৯ জন মেয়েশিশু এবং ৩২ জন ছেলেশিশু। গত তিন মাসে আত্মহত্যা করে ২৫ জন শিশু।

আইন ও সালিস কেন্দ্রের (আসক) চেয়ারপারসন আইনজীবী জেড আই খান পান্না আজকের পত্রিকাকে বলেন, বছরে ৪৩১ শিশু হত্যা মানে প্রতিদিন অন্তত একটি শিশুকে হত্যা করা হচ্ছে। এর অর্থ হলো শিশুদের আমরা নিরাপদ সমাজ, নিরাপদ দেশ দিতে পারছি না। মাতৃক্রোড় ছাড়া কোথাও শিশুরা নিরাপদ নয়। শিশুহত্যা শিশু নির্যাতনের প্রতিটি ঘটনার সঠিক তদন্ত এবং বিচার হওয়া প্রয়োজন। তাহলে এ সব ঘটনা কিছুটা হলেও কমে আসবে বলে মনে করি।

Related posts

৭ ব্যাংক মানিলন্ডারিংয়ে জড়িত: দুদক সচিব

bangladmin

সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে আরও ১০ কোটি টাকা দেয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

bangladmin

দেশে ডাল উৎপাদন বেড়েছে ৪ গুণের বেশি: কৃষিমন্ত্রী

bangladmin

এমপি হচ্ছেনই বরিশালের শাম্মী আহমেদ

bangladmin

আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে: আসিফ মাহমুদ

bangladmin

আদিবাসী দিবসের আলোচনায় ভূমি ও অধিকারের দাবি উঠল জোরেশোরে

bangladmin

Leave a Comment