বাংলানিউজমেইল
জাতীয়

নৌকায় ভোট দিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিন: প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক

দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করে দেশের উন্নয়নের জন্য নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুরে রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান।

এ সময় যারা মুক্তিযুদ্ধের সমর্থন দেয়নি তাদের চক্রান্ত এখনও থেমে নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘নৌকা মার্কা ক্ষমতায় এলেই দেশের মানুষের উন্নতি হয়, অস্ত্র দিয়ে উন্নয়ন হয় না।’

জনসভায় গত ১৫ বছরে আওয়ামী লীগের উন্নয়ন তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, ‘সমাজের প্রতিটি স্তরের মানুষের কাজ করেছে আওয়ামী লীগ সরকার।’

প্রধানমন্ত্রী বলেন, ‘৯৬ সাল থেকে যখনই ক্ষমতায় এসেছি ভূমিহীন মানুষদের জন্য কাজ করেছি, ৩৩ জেলায় আর ভূমিহীন মানুষ নেই। ৮ লাখ ৪১ হাজারেরও বেশি পরিবার ঘর পেয়েছে। ৫৮ লাখ মানুষ বয়স্কভাতার সুবিধা পায়। এছাড়াও ২৯ লাখ ১০ হাজার প্রতিবন্ধী সরকার থেকে ভাতা পায়। স্বামী পরিত্যক্তা ও বিধবা ভাতা দিচ্ছি। সারাদেশে বিনামূল্যে বই দেওয়ার ব্যবস্থা করেছি। প্রাইমারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তি দিচ্ছি।’

এসময় ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দেন শেখ হাসিনা।

Related posts

ওষুধ রপ্তানিতে ১০ শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

bangladmin

লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

bangladmin

অপারেশন ডেভিল হান্টে আরও ৫০৯ জন গ্রেফতার

bangladmin

দিনে বাড়লেও কমবে রাতের তাপমাত্রা, মৃদু শৈত্যপ্রবাহ বইছে ৬ জেলায়

bangladmin

মোল্লাবাড়ি বস্তির আগুন : তদন্তসাপেক্ষে জানা যাবে নাশকতা নাকি দুর্ঘটনা: ডিএমপি

bangladmin

৩৭ দিনে সারাদেশে ২৩৮টি যানবাহনে আগুন

bangladmin

Leave a Comment