বাংলানিউজমেইল

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া। শনিবার (৩০ ডিসেম্বর) দেশটির আচেহ প্রদেশে এ ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিক পাওয়া যায়নি। সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ইন্দোনেশিয়ায় পাঁচ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সিনাবাংয়ের পূর্বাঞ্চল হতে ৩৬২ কিলোমিটার দূরে ছিল এটির উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এটির সৃষ্টি হয়েছে। সিনবাংয়ের এ এলাকাটি আচেহ প্রদেশের উপকূলীয় অঞ্চল।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূতাত্ত্বিক এবং জলবায়ুবিষয়ক এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই। তবে সেখানকার বাসিন্দাদের আফটারশকের বিষয়ে সতর্ক করা হয়েছে।

এজেন্সির তথ্যমতে, ভূমিকম্পের তীব্রতা ছিল ছয় দশমিক তিন। যদিও বিভিন্ন এজেন্সির মধ্যে ভূমিকম্পের তীব্রতার পরিমাপ আলাদা হওয়া অস্বাভাবিক নয়।

এর আগে গত ২১ নভেম্বর দেশটিতে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে অন্তত ৩৩১ জন নিহত ও ৬০০ জন আহত হয়েছিলেন। দেশিটির পশ্চিম জাভার চিয়ানজুর সিটিতে এ ভূমিকম্প হয়।

এছাড়া ২০০৪ সালে ভারত মহাসাগরে ভূমিকম্প ও সুনামিতে দুই লাখ ৩০ হাজার লোক নিহত হয়েছিলেন। ওই সময়ে বেশ কয়েকটি দেশে এ ভূমিকম্প আঘাত হানে। এরমধ্যে অন্যতম ছিল আচেহ প্রদেশ।

ইন্দোনেশিয়ায় ২৭০ মিলিয়নের বেশি মানুষ রয়েছে। দেশটির ভৌগোলিক কারণে ভূমিকম্প অস্বাভাবিক ঘটনা নয়। এ অঞ্চলটি ভৌগোলিকভাবে রিং অব ফায়ারে অবস্থিত। এ অবস্থানের কারণে সেখানে ট্যাকটুনিক প্লেটগুলো প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Related posts

গাজা নিয়ে আলোচনার লক্ষ্যে ইসরাইল সফরে ব্লিঙ্কেন

bangladmin

স্বয়ংক্রিয় একে-৪৭ থেকে গুলি করা হয়েছে ইমরান খানকে

bangladmin

বায়ুদূষণের কারণে দিল্লির সব স্কুল বন্ধ ঘোষণা

bangladmin

Delhi, Blanketed in Toxic Haze, ‘Has Become a Gas Chamber’

bangladmin

কে হবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? সুনাক, মর্ডান্ট নাকি বরিস?

bangladmin

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৬

bangladmin

Leave a Comment