বাংলানিউজমেইল

ভারতে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের মধ্যাঞ্চলে মহাসড়কে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১২ জন বাসযাত্রী এবং একজন ট্রাকচালক ছিলেন।

বুধবার রাতে মধ্যপ্রদেশ রাজ্যের গুনা জেলায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার পুলিশ অফিসার অনুপ ভার্গব বলেন, এ দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ১৬ জন দগ্ধ হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অঞ্চলটি নয়া দিল্লি থেকে প্রায় ৯০০ কিলোমিটার (৫৬৫ মাইল) দক্ষিণে অবস্থিত।

পুলিশ জানিয়েছে, বেপরোয়া গাড়ি চালানো, সড়কের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং পুরনো যানবাহনের কারণে ভারতে মারাত্মক সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। ভারতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় এক লাখ ১০ হাজারেরও বেশি মানুষ মারা যান।

Related posts

গাজায় পারমাণবিক বোমা ফেলার কথা খুবই ভয়ংকর: রাশিয়া

bangladmin

গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত আরও ৩৩

bangladmin

বিশ্বে প্রথমবার নাইট্রোজেন গ্যাস প্রয়োগে মৃত্যুদণ্ড কার্যকর

bangladmin

রাজপরিবারকে অবমাননার দায়ে থাই নাগরিকের ৫০ বছরের দণ্ড

bangladmin

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ৭

bangladmin

বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের হেলিকপ্টার ভূপাতিত

bangladmin

Leave a Comment