বাংলানিউজমেইল
জাতীয়

তাপমাত্রা কমে আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহের সম্ভাবনা


নিজস্ব প্রতিবেদক :


সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস ও কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকালে তেঁতুলিয়ায় এ বছর দেশের সর্বনিম্ন ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে দেশের অন্যান্য জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসের উপরে।

পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

Related posts

৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ, নাসা গ্রুপের নজরুলের বিরুদ্ধে দুদকের মামলা

bangladmin

নির্ধারিত পদ্ধতি ও সময়েই নির্বাচন হবে : সিইসি

bangladmin

সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের এমডির মেয়ে নাদিহার মৃত্যু

bangladmin

এমন দেশ গড়ে তুলতে হবে যে দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু : ডিএমপি কমিশনার

bangladmin

২০২৬ সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচন: প্রেস সচিব

bangladmin

ফখরুলই রাষ্ট্রপতি হচ্ছেন,  ভারপ্রপ্ত মহাসচিব রিজভী

bangladmin

Leave a Comment