বাংলানিউজমেইল
বিনোদন

হিরো আলমের মনোনয়নপত্র বাতিল


বগুড়া প্রতিনিধি :

বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় প্রয়োজনীয় কাগজপত্র ও সঠিক তথ্য উপস্থাপন না করায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

মো. সাইফুল ইসলাম বলেন, ‘হিরো আলম দলীয় প্রার্থী হয়েও দলের নাম উল্লেখ করেননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১ শতাংশ ভোটার তালিকাও জমা দেননি। দলীয় ফরমের মূল কপি জমা না দিয়ে ফটোকপি জমা দিয়েছেন। এছাড়া হলফনামায় তিনি তাঁর স্বাক্ষর দেননি এবং সম্পদ বিবরণী ফরম জমা দেননি৷ এসব কারণে হিরো আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে। তিনি চাইলে এই রায়ের বিপক্ষে আপিল করতে পারেন।’

মনোনয়ন বাতিল হওয়ার পর হিরো আলম বলেন, ‘উকিল ভুল করেছে। তবে উকিল ভুল করা মানে আমি ভুল করেছি৷ হিরো আলমের প্রার্থিতা বাতিল নতুন কিছু না। হলফনামায় স্বাক্ষর করিনি। তাঁরা চাইলেই এখানে আমার স্বাক্ষর নিতে পারতো।

বাতিল করেছে করুক। ইনশাআল্লাহ হিরো আলম ভোটের মাঠে থাকবে। আমি আবারও আমার প্রার্থিতা ফিরেয়ে আনার চেষ্টা করবো। আমি নির্বাচন কমিশনে আপিল করবো। ওখানে না হলেও হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরিয়ে আনবো। হিরো আলম ভোটের আছে, ভোটের মাঠে থাকবে।’

এর আগে, গত ফেব্রুয়ারি মাসে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ–নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলম। পরে ঢাকা-১৭ আসনের উপ–নির্বাচনেও অংশ নেন তিনি।

Related posts

বছরের শুরুতে মাধুরীর বড় চমক

bangladmin

রজনীকান্তের ‘কুলি’ ছাড়াল ৫০০ কোটির ক্লাব

bangladmin

পর্দায় ফিরছেন শাবনূর

bangladmin

জয়া আহসানের সাথে একটা সিনেমায় অভিনয় করতে চাই: মনোজ

bangladmin

মুম্বাইয়ের সম্পত্তি বিক্রি, বলিউড ছাড়ছেন প্রিয়াঙ্কা?

bangladmin

আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

bangladmin