বাংলানিউজমেইল

১০ দিনে সারাদেশে ১১০ অগ্নিসংযোগ


নিজস্ব প্রতিবেদক :

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন থেকে আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে ১১০টি অগ্নিসংযোগ করা হয়েছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯টি, ৩০ অক্টোবর ১টি, ৩১ অক্টোবর ১১টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর ৭টি, ৪ নভেম্বর ৬টি, ৫ নভেম্বর ১৩টি ও ৬ নভেম্বর ১০টি অগ্নিসংযোগ করা হয়।

গত ২৪ ঘণ্টার হিসাব হিয়ে ফায়ার সার্ভিস জানায়, গতকাল রবিবার ভোর ৪টা থেকে আজ সন্ধ্যা পর্যন্ত দেশে ২১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকা সিটিতে ১২টি, ঢাকা বিভাগে (গাজীপুর, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ) ৪টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি, আনোয়ারা, পটিয়া) ৪টি, রাজশাহী বিভাগে (বগুড়া) ১টি ঘটনা অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫টি বাস, ২টি ট্রাক, ১টি প্রাইভেট কার, ১টি সিএনজি চালিত অটোরিকশা, ১টি লেগুনা পুড়ে যায়। এই ২১টি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪১টি ইউনিট ও ২৪২ জন জনবল কাজ করেছে।

পরিসংখ্যান বিশ্লেষণ করে সংস্থাটি আরও জানায়, দিনের বেলা থেকে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটেছে। গত ২ দিনে মোট ২১টি আগুনের মধ্যে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ১৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাকি ৫টি দিনের অন্যান্য সময় সংঘটিত হয়।

Related posts

জিয়ার শাসনামলের গুম-খুনের বিচার হবে: আইনমন্ত্রী

bangladmin

মার্চে ফের চালু হচ্ছে বিমানের রোম ফ্লাইট

bangladmin

আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ছবি-ভিডিও চেয়েছে পুলিশ

bangladmin

মেয়াদ বাড়ল ৬ সংস্কার কমিশনের

bangladmin

সচিবালয়ে আগুন: প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা মঙ্গলবার

bangladmin

লিবিয়া থেকে ফিরলেন ১৪৪ বাংলাদেশি

bangladmin

Leave a Comment