বাংলানিউজমেইল

ঢাকায় ৮৯ মামলায় বিএনপির ২১৭২ নেতাকর্মী গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক :

বিএনপির গেল ২৮ অক্টোবরের মহাসমাবেশের দিন থেকে শনিবার (৪ নভেম্বর) পর্যন্ত সংঘর্ষ–সহিংসতার ঘটনায় রাজধানীতে ৮৯টি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের ২ হাজার ১৭২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কে এন রায় নিয়তি এসব তথ্য জানান।

ডিএমপির দেয়া হিসাবমতে, এখন পর্যন্ত রাজধানীর পল্টন থানায় সবচেয়ে বেশি ১৪টি, রমনা মডেল থানায় ৬টি ও শাহজাহানপুর থানায় ৬টি মামলা হয়েছে।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে আজ রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। তাদের যুগপৎ আন্দোলনের শরিকরাও এই অবরোধ পালন করছে। পাশাপাশি জমায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করছে।

এর আগে গেল সপ্তাহের শেষ তিন দিন (৩১ অক্টোবর-২ নভেম্বর) টানা অবরোধ পালন করে বিএনপি-জামায়াত। তার আগে ২৯ অক্টোবর হরতাল পালন করে তারা।

Related posts

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকায় গাজী নজরুল

bangladmin

নতুন সরকারের চ্যালেঞ্জ স্মার্ট বাংলাদেশ গড়া: তথ্যমন্ত্রী

bangladmin

বিএনপি বাড়াবাড়ি করলে খালেদাকে আবার জেলে পাঠানো হবে: প্রধানমন্ত্রী

bangladmin

নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

bangladmin

নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি

bangladmin

নাশকতা কি না, তদন্তের পর বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

bangladmin

Leave a Comment