বাংলানিউজমেইল

ইসরায়েলের হামলায় ৪৭ মসজিদ ধ্বংস ও ৭ গির্জা ক্ষতিগ্রস্ত


আন্তর্জাতিক ডেস্ক :

তিন সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের নির্বিচার বিমানহামলায় ৪৭টি মসজিদ ধ্বংস হয়েছে ও ৭টি গির্জা ক্ষতির শিকার হয়েছে।

আজ সোমবার গাজা সরকারের বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাস হামলা চালালে এক হাজার ৪০০ মানুষ মারা যান। তার পর থেকেই গাজায় প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইসরায়েল।

গাজার গণমাধ্যম কার্যালয় আরও জানায়, এসব হামলায় ২০৩ স্কুল ও ৮০টি সরকারি কার্যালয় ধ্বংস হয়েছে।

গণমাধ্যম কার্যালয়ের পরিচালক সালামা মারুফ জানান, বড় আকারে বোমা হামলায় ২ লাখ ২০ হাজার বাড়ি ও ৩২ হাজার ভবন ধ্বংস হয়েছে।

এর আগে, একই কার্যালয় থেকে জানানো হয়, ইসরায়েলের সেনাবাহিনী একটি অর্থোডক্স সাংস্কৃতিক কেন্দ্র ও একটি স্কুলে বোমা হামলা চালানোর হামলা দেয়। এই দুই স্থাপনায় প্রায় দেড় হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর ইসরায়েলের হামলা শুরুর পর থেকে আট হাজারেরও বেশি মানুষ মারা গেছেন, যার মধ্যে তিন হাজার শিশু ও দুই হাজারেরও বেশি নারী। অন্তত ২০ হাজার মানুষ আহত হয়েছেন।

Related posts

ফিলিস্তিনী জনগণের রাষ্ট্র গড়ার অধিকার অস্বীকার ‘অগ্রহণযোগ্য’: জাতিসংঘ প্রধান

bangladmin

কারাগার থেকে মুক্তি পেতেই নতুন মামলায় ইরানের দুই নারী সাংবাদিক

bangladmin

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

bangladmin

ভারতে আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১১

bangladmin

অস্ট্রেলিয়ায় পূর্ব উপকূলে ঝড়ে নিহত ৯

bangladmin

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত বেড়ে ৮৩

bangladmin

Leave a Comment