বাংলানিউজমেইল
খেলা

আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করলো ফিফা

স্পোর্টস ডেস্ক :

ফিফা বিশ্বকাপে একাধিক নিয়ম ভাঙার অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু করেছে ফিফা। অভিযোগের মধ্যে রয়েছে ইংল্যান্ডকে হারানোর পর ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনা’ লেখা ব্যানার প্রদর্শন, যা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া বৈষম্যমূলক স্লোগান, নিরাপত্তা প্রটোকল লঙ্ঘন, দেরিতে ম্যাচ শুরু এবং দর্শকদের অসদাচরণের অভিযোগও রয়েছে। স্পেনের বিপক্ষে ফাইনালের পর সংঘর্ষের ঘটনায় লেয়ান্দ্রো পারেদেস, নাউয়েল মলিনা, থিয়াগো আলমাদা, সহকারী কোচ রবের্তো আয়ালাসহ কয়েকজনের বিরুদ্ধেও তদন্ত চলছে।

ফিফা জানিয়েছে, সংশ্লিষ্ট সবাই নিজেদের ব্যাখ্যা দেয়ার সুযোগ পাবেন, এরপর ডিসিপ্লিনারি কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

 

 

Related posts

আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

bangladmin

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছে বাংলাদেশ

bangladmin

শ্বাসরুদ্ধকর ম্যাচে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

bangladmin

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে আর্জেন্টিনা

bangladmin

ক্ষমা চেয়ে বাঁচলেন নারী ধারাভাষ্যকার ইশা গুহ

bangladmin

চট্টগ্রামের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রাজশাহী

bangladmin