বাংলানিউজমেইল
বিনোদন

এবার গৃহকর্মীর বিরুদ্ধে পরী মণির মামলা

বিনোদন প্রতিবেদক :

চিত্রনায়িকা পরী মণি তাঁর বাসার সাবেক গৃহকর্মী পিংকি আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বুধবার (২৩ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল নূরে আলমের আদালতে এটি দায়ের করেন তিনি। আদালত পরী মণির জবানবন্দি গ্রহণ করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ৮ জুলাই মামলার অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর গত বৃহস্পতিবার গৃহকর্মী পিংকি আক্তার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পরী মণি ও সৌরভ (২৮) নামের একজনের বিরুদ্ধে একটি মামলা করেন। অভিযোগে তিনি জানান, এক বছরের শিশু সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে পরী মণি তাকে মারধর করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের মার্চে কাদের এজেন্সির মাধ্যমে পিংকি পরীদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজে যোগ দেন। এক সন্তানের দেখাশোনার দায়িত্বে নিয়োগ দেওয়া হলেও, তাকে দুটি শিশুর দায়িত্ব পালন করতে হতো। রান্নার কাজও করতে হতো দিনে ও রাতে। প্রয়োজনের তাগিদে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছিলেন।

তবে ২ এপ্রিল দুপুরে, পরী মেকআপ রুম থেকে এসে শিশুকে দুধ খাওয়ানোর বিষয় নিয়ে পিংকির সঙ্গে তর্কে জড়ান। এ নিয়েই শুরু হয় গালিগালাজ ও মারধর।

পিংকি অভিযোগ করেন, পরী তার মাথা, মুখ ও চোখে এলোপাতাড়ি আঘাত করেন, ফলে তিনি অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফিরে আসার পর নিরাপদ স্থানে যেতে অনুরোধ করলেও পরী ও সৌরভ তাকে থামিয়ে দেন। পরে পিংকি ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তায় বাসা থেকে বের হন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

ঘটনার পর ৪ এপ্রিল ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পিংকি। কিন্তু তাতে কোনো অগ্রগতি না দেখে আদালতের শরণাপন্ন হন তিনি। তার মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩/৩২৪/৩০৭/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

জানা গেছে, বাদী পিংকি আক্তার (২৪) নেত্রকোনার সদর উপজেলার ফাদুলিয়া গ্রামের মো. মোজাম্মেলের মেয়ে। এর আগে ৩ এপ্রিল তিনি ভাটারা থানায় পরী মণির বিরুদ্ধে মারধরের একটি লিখিত অভিযোগ করেছিলেন। এবার তিনি সরাসরি আদালতে মামলা করলেন।

Related posts

‘বিয়ের পাত্র খুঁজে পাচ্ছি না’ বিষয়টি মজার ছলে বলেছি: মিলা

bangladmin

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিলেন যেসব তারকা

bangladmin

ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন করবেন সিডনি সুইনি

bangladmin

যুক্তরাষ্ট্রে গেলেন দীঘি

bangladmin

অভিনেত্রী ঊর্মিলাসহ তিন জনের সম্পদের হিসাব চাইবে দুদক

bangladmin

আবারো বিশ্বকাপের বিশ্বমঞ্চে শাকিরা

bangladmin