বাংলানিউজমেইল
খেলা

২২ মিনিট কার্যত বন্ধ ছিলো তামিমের হার্ট, বর্তমান অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন! হৃদরোগে আক্রান্ত হয়ে তার হার্ট কয়েকবার সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। তবে চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টায় তিনি নতুন জীবন ফিরে পেয়েছেন। যদিও এখনো পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না, তবে চিকিৎসকদের মতে এটি এক অবিশ্বাস্য কামব্যাক।

২২ মিনিট ধরে দেওয়া হয় সিপিআর!

বিশিষ্ট চিকিৎসক দেবব্রত মুখোপাধ্যায় তার ফেসবুক স্ট্যাটাসে জানান, তামিমকে বাঁচাতে ২২ মিনিট ধরে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়া হয়েছে এবং তিনবার ডিসি শক (ডিফিব্রিলেশন) প্রয়োগ করা হয়। এই সময় তার হার্ট কার্যত বন্ধ ছিল। গুগলে একবার সার্চ করলেই বোঝা যাবে, এ ধরনের অবস্থা থেকে ফিরে আসা কতটা বিরল ঘটনা।

জরুরি এনজিওগ্রামে ধরা পড়ে হার্টে ব্লক

তামিমকে প্রথমে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়, তবে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে আরও উন্নত চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানকার চিকিৎসকরা এনজিওগ্রামের মাধ্যমে তার হার্টে ব্লক শনাক্ত করেন এবং জরুরি ভিত্তিতে স্টেন্ট (রিং) বসানো হয়।

বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন তামিম

বর্তমানে তামিম ইকবাল নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উপর গভীর নজর রাখছেন। তার দ্রুত সুস্থতা কামনা করছেন ভক্ত-সমর্থকরা। ক্রিকেট বিশ্বও প্রার্থনা করছে, যেন বাংলাদেশের এই তারকা দ্রুত মাঠে ফিরতে পারেন।

Related posts

২০২৬ বিশ্বকাপে অক্ষরে অক্ষরে মিলল ম্যারাডোনার সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী

bangladmin

টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর স্বপ্ন সৌম্যর

bangladmin

বিসিবি চাইলে অধিনায়ক হতে চান লিটন

bangladmin

নেপালকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা

bangladmin

রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মুহূর্তে ভারতের কাছে হার বাংলাদেশের

bangladmin

শিরোপা নয়, বাটলারের ‘নজর’ মেয়েদের ভবিষ্যতে

bangladmin