বাংলানিউজমেইল
জাতীয়

কেমন বাংলাদেশ চাই, ঐকমত্য কমিশনের বৈঠকে নির্ধারিত হবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক :

সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের মাধ্যমে ‘আমরা কেমন বাংলাদেশ চাই’, তা নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, আজকে একটি ঐতিহাসিক দিন। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়েছে। বলা যায়, এটি প্রস্তুতিমূলক সভা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ২৬টি দল ও জোটের প্রায় ১০০ জন রাজনীতিবিদ এতে অংশ নেয়।

তিনি বলেন, যতগুলো দলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তারা সবাই অংশ নিয়েছে। বিএনপির নেতৃত্ব দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শফিকুল আলম বলেন, ড. ইউনূস বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে প্রথম ছয় মাসে। আজকের সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে। আমরা যে বাংলাদেশ গড়তে চাচ্ছি, তার প্রতি সবার সমর্থন আছে। বড় বড় দেশগুলো বলেছে- আপনাদের কী চাই? আমরা আপনাদের সঙ্গে আছি।

তিনি বলেন, জাতিসংঘেরও পূর্ণ সমর্থন আছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে প্রতিবেদন এসেছে, তাতে পুরো পৃথিবী জানতে পেরেছে- এখানে কী রকম ভয়াবহ হত্যাকাণ্ড হয়েছে, কে সেই নির্দেশ দিয়েছে ও কীভাবে এ দেশের মানুষের অধিকার হরণ করা হয়েছে।

 

Related posts

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

bangladmin

আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ছবি-ভিডিও চেয়েছে পুলিশ

bangladmin

থমথমে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, ঘুমধুম-তুমব্রু সীমান্ত

bangladmin

হজের বিমান ভাড়া বেশি নিলে এজেন্সির লাইসেন্স বাতিল হবে: ধর্ম উপদেষ্টা

bangladmin

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘কাল্পনিক ও অসত্য’

bangladmin

বদলি ঠেকাতে ডেপুটি স্পিকারের জাল ডিও লেটার: সেই এসি-ল্যান্ডের নামে মামলা

bangladmin

Leave a Comment